ব্যবহারের শর্তাবলী
সর্বশেষ আপডেট: ১৮ এপ্রিল, ২০২৬
১. শর্তাবলী গ্রহণ
সনদদরকার প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আমাদের সকল শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন। আপনি যদি এই শর্তাবলীতে একমত না হন, তবে দয়া করে সেবাটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
২. ব্যবহারকারীর দায়িত্ব
আপনাকে অবশ্যই সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে। প্ল্যাটফর্মের অপব্যবহার বা অবৈধ কাজে সেবার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এবং এর ফলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
৩. সেবার প্রাপ্যতা
কারিগরি ত্রুটি বা রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে সেবা বন্ধ থাকতে পারে। আমরা সবসময় নিরবচ্ছিন্ন সেবা প্রদানের চেষ্টা করব।
৪. দায়ীত্ব মুক্তি (Disclaimer)
সনদদরকার শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম যা আপনাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা কর্তৃপক্ষের সেবার সাথে সংযুক্ত করে। সার্টিফিকেটের নির্ভুলতা সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষের ওপর নির্ভর করে।